Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • শিক্ষা
  • কুমিল্লা বোর্ডের এইচএসসি স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

কুমিল্লা বোর্ডের এইচএসসি স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা


নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা শিক্ষাবোর্ড, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১০ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে।

স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতির কারণে জরুরি সিদ্ধান্তে গত ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্থগিত পরীক্ষাগুলো নতুন নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীকে যথা নিয়মে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রফেসর মো. শামছুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts