Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝালকাঠি রাজাপুরে অফিস আদেশ পেয়েও কর্মস্থলে ফিরছেন না সহকারী শিক্ষিকা

ঝালকাঠি রাজাপুরে অফিস আদেশ পেয়েও কর্মস্থলে ফিরছেন না সহকারী শিক্ষিকা

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে নিজ কর্মস্থলে ফিরছেন না এক সহকারী শিক্ষিকা। গত ১১ আগস্ট জেলা শিক্ষা কর্মকর্তা তার সংযুক্তি বাতিল করে মূল কর্মস্থল মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দিলেও, তিনি এখনও রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েই থাকছেন।

জানা যায়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে ফারজানা প্রায় দুই বছর ধরে সংযুক্তিতে আছেন রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, সংযুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর হলেও তিনি এই নিয়ম মানছেন না।

সহকর্মীরা জানান, ২০২৩ সালে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হজ্বে থাকাকালীন তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমানের যোগসাজশে ফারজানা অবৈধভাবে সংযুক্তি নেন। এরপর অবৈধ সংযুক্তিকে বৈধ করতে তিনি ২০২৪ সালের মে মাসে মহাপরিচালকের কার্যালয় থেকে একটি অফিস আদেশ করিয়ে নেন, যার মেয়াদ ছিল এক বছর।

গত ১৫ মে সেই এক বছরের মেয়াদ শেষ হলেও ফারজানা মূল বিদ্যালয়ে ফেরেননি। জেলা শিক্ষা কর্মকর্তা তাকে যোগদানের নির্দেশ দিলেও তিনি তা মানছেন না। এ বিষয়ে শিক্ষিকা উম্মে ফারজানা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে তিনি সংযুক্তিতে থাকছেন।

রাজাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, তিনি অফিস আদেশ শিক্ষিকার কাছে পৌঁছে দিয়েছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে তাকে থাকতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts