Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বিএনপির রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করা: শাহজালাল মিশন

বিএনপির রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করা: শাহজালাল মিশন

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর সদর উপজেলা ৮নং বাগাদী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজালাল মিশন বলেন, এই সরকারের অধীনে তিনবার নির্বাচন হয়েছে, কিন্তু জনগণ ভোট দিতে পারেনি। তিনি একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। তিনি আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারদের ঠাঁই বিএনপিতে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে দেশ ও জনগণের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন সাগরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতারা। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts