হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
সম্প্রতি চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে, যারা ০১৩২৯৫০৩৪১১ নম্বর থেকে ফোন করে নিজেদের কৃষি অফিসের কর্মী পরিচয় দিয়ে কৃষকদের ১৫ হাজার টাকা অনুদানের প্রলোভন দেখাচ্ছে। এই প্রতারকরা টাকা দেওয়ার নাম করে এটিএম কার্ডের নম্বর ও পিন চাইছেন।
হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার সকলের অবগতির জন্য জানিয়েছেন যে, এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। কৃষি অফিস থেকে কোনো প্রকার আর্থিক অনুদান দেওয়া হচ্ছে না এবং কোনো পরিস্থিতিতেই ব্যাংক অ্যাকাউন্ট বা এটিএম কার্ডের পিন নম্বর চাওয়া হয় না।
তিনি হাইমচরের সকল বাসিন্দাকে এই বিষয়ে সতর্ক থাকার এবং অপরিচিত কাউকে তাদের ব্যক্তিগত ব্যাংক তথ্য না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। এই ধরনের প্রতারণামূলক কলের বিষয়ে সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।








