হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচরে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত এই র্যালিতে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন।
সকাল ১১টায় উপজেলার আলগী বাজার থেকে র্যালিটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিল আমাদের। তারই ফসল হিসেবে ২০২৪ সালের আগস্ট মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যুদ্ধ শেষ হয়নি। আগামী নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। দীর্ঘ ১৭ বছর আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। এই গণঅভ্যুত্থান এবং গত ১৭ বছরে যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

মনির চৌধুরী বলেন, ‘আমরা যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাই, তাহলে সবার স্বপ্ন বাস্তবায়ন হবে। সেজন্য আমাদের চাঁদপুর জেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে জয়যুক্ত করে আমরা তারেক রহমানকে ধানের শীষ উপহার দেব।’
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত র্যালিতে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা মুক্তা এবং জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খাঁন, মিজানুর রহমান শেখ, মাকছুদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ গাজী, মোঃ বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সালাহ উদ্দিন হাওলাদার, আঃ কুদ্দুছ মেহনতি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, মোঃ আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, অর্থ বিষয়ক সম্পাদক ছৈয়দ আহম্মেদ গাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজ হাওলাদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম. এ মান্নান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ খলিলুর রহমান পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন জোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ খান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।








