হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের আয়োজনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে মহান শহীদ ও আহতদের স্মরণে এই হলরুমে পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ। তিনি তাঁর বক্তব্যে ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের কথা স
আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজের শিক্ষকবৃন্দ ও জুলাই যুদ্ধাগন। তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ জুলাইয়ের বীরত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ ইমাম হোসেন। এসময় হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।








