Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • কুমিল্লায় লরিচাপায় ৪ মৃত্যু: উল্টো পথে আসা হানিফ পরিবহনের বাস জব্দ

কুমিল্লায় লরিচাপায় ৪ মৃত্যু: উল্টো পথে আসা হানিফ পরিবহনের বাস জব্দ

ডেক্স রিপোর্

কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের একটি বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে বাসের চালককে এখনো গ্রেপ্তার করা যায়নি।

আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার খাদঘর এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি প্রাইভেট কারের ওপর লরি উল্টে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত চারজন হলেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫), এবং তাঁদের দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। তারা চিকিৎসার পর বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলার কারণে লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহত উমর আলীর ভাই আবুল কালাম সড়ক পরিবহন আইনে লরি ও বাসের চালকের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ পলাতক চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts