Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ইউনিটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts