Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও আলোচনা সভা

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এবং নবগঠিত চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি‌

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি‌ বলেন, বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করে রাজপথে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে বলেই এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তিনি আরও বলেন, আমাদের সামনে সুসময় হাতছানি দিচ্ছে এবং সেই সুসময়কে স্পর্শ করতে হলে আগামী কয়েকটি মাস আরো বেশি পরিশ্রম করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। তাই এ মুহূর্তে অতীতের সকল দুঃখ-কষ্ট ভুলে গিয়ে দলকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। তিনি উল্লেখ করেন, এদেশের বেশিরভাগ মানুষ বিএনপিকে ভালোবাসে, তাই আওয়ামী লীগের মতো ভোট ডাকাতি করার প্রয়োজন হবে না

আক্তার হোসেন মাঝি‌ বলেন, চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ১৭ বছর ধরে নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং নিঃস্বার্থহীনভাবে দুঃসময়ের পাশে ছিলেন। তিনি বিশ্বাস করেন, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষের বাহক হবেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই নির্বাচনে মানিক ভাইয়ের পাশে থেকে ধানের শীষকে বিজয়ী করবো এবং এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, জেলা বিএনপির নেতা দীন মোহাম্মদ জিল্লু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য।

পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মো. কবির সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাআলম, মো. ফাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, শাহাদাত হোসেন রুবেল।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল রাঁড়ি, যুগ্ম আহ্বায়ক মো. রফিক, মো. হাবিব খান, সদস্য সচিব নূর মোহাম্মদ, ৭নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া বেগম, যুবদলের সভাপতি মো. জহির, সাধারণ সম্পাদক আমিন গাজী, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts