Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর মডেল থানা পরিদর্শন করলেন ডিআইজি

চাঁদপুর মডেল থানা পরিদর্শন করলেন ডিআইজি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে ২২শে সেপ্টেম্বর, সোমবার, চাঁদপুর মডেল থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা। সকালে তিনি থানায় পৌঁছালে পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরিদর্শনকালে ডিআইজি পলাশ থানার সব মামলা সংক্রান্ত রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। এরপর তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন, মাদক নির্মূল এবং ইভটিজিং প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি মামলাগুলোর অগ্রগতি দ্রুত ও কার্যকর করারও নির্দেশ দেন।
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান (অর্থ ও প্রশাসন), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান রনি, প্রফেশনাল এএসপি শারমিন, অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া এবং থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক ঘণ্টাব্যাপী এই পরিদর্শন শেষে ডিআইজি আহসান হাবীব পলাশ চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts