নিজস্ব প্রতিবেদকঃ
বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর চাঁদপুর জেলার কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন একজন প্রতিভাবান সাংবাদিক
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান জামাল হোসাইন পান্না তাঁর হাতে নিয়োগপত্র, আইডি কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। মো. নাছির উদ্দিনের জন্ম চাঁদপুরের নন্দনপুর গ্রামে, যেখানে তিনি একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠেন।
ছাত্রজীবন থেকেই তিনি শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতে দক্ষতা অর্জন করেন। ২০০৬ সালে কচুয়ার ঐতিহ্যবাহী নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে প্রথম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে তিনি সাফল্য অর্জন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। এইচএসসি পাশের পর তাঁর জীবন সংগ্রামের শুরু হয়, এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি স্নাতক সম্পন্ন করেন।
বর্তমানে তিনি সাংবাদিকতা পেশায় ‘তালাশ বিডি’-র চাঁদপুর জেলা প্রতিনিধি, জাতীয় ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’, ‘দি ডেইলি ট্রাইব্যুনাল’ পত্রিকা এবং চাঁদপুর থেকে প্রথম প্রকাশিত সর্বাধিক প্রচারিত ‘দৈনিক চাঁদপুর কন্ঠ’ পত্রিকার কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। যখন থেকেই এ পেশায় জড়িত হয়েছি, তখন থেকেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক দায়িত্ববোধ থেকে সর্বোপরি নিজ দায়িত্বে কাজ করে আসছি। প্রিন্ট ও অনলাইনে কাজ করার পাশাপাশি এখন নতুন করে ইলেকট্রনিক মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এ কাজ করার সুযোগ পেলাম। চেষ্টা করবো সকলের সহায়তা নিয়ে অতীতের মতো নিজের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের খবর চ্যানেল এস-এর পর্দায় ফুটিয়ে তুলতে।”
তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালনে সংবাদকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। এছাড়াও কর্মক্ষেত্রে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিকভাবে সহযোগিতা কামনা করেছেন।








