Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আইন ও আদালত
  • জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির এমডি’র ছেলে তৌহিদ আফ্রিদি

জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির এমডি’র ছেলে তৌহিদ আফ্রিদি

ডেক্স রিপোর্টঃ

জুলাই গণহত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই হত্যা মামলার ১১ নম্বর আসামি হলেন তৌহিদ আফ্রিদি। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

একই মামলায় ২২ নম্বর আসামি হিসেবে রয়েছেন তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

এই হত্যা মামলায় মোট ২৫ জন নামধারী আসামি ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts