Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ঝালকাঠিতে মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

ঝালকাঠিতে মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সম্প্রতি এক জমকালো অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক জোরদারের লক্ষ্যে গতকাল সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি মো. গোলাম কবির ঝন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. আ. ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কাঠালিয়া কল্যাণ সমিতির সভাপতি শামীম সিকদার, মাদ্রাসার সুপার মোঃ তৈয়ব আলী, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরন প্রমুখ। অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, মাদ্রাসার সহ-সুপার মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিম শিকদার সহ শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ গোলাম কবির ঝন্টু-কে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীদের শৃঙ্খলা, উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা শিক্ষার মান ধরে রাখতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও সন্তানদের পড়াশোনায় অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষক মণ্ডলীর পাঠদানের মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts