Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচরে স্পীডবোটের মাধ্যমে ইলিশ শিকার, আটক ২

নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচরে স্পীডবোটের মাধ্যমে ইলিশ শিকার, আটক ২

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারের নিষেধাজ্ঞার সময় অভিযান চালিয়ে একটি ২০০ সিসির দ্রুতগামী স্পীডবোট এবং প্রায় ১০০০ মিটার কারেন্ট জালসহ দু’জনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকালে মাঝির বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কোস্টগার্ডের সহযোগিতায় দ্রুতগতির স্পীডবোটটিকে ধাওয়া করে আটক করা সম্ভব হয়।

আটককৃত দুই আসামীর বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কোর্ট শেষে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। জব্দকৃত কারেন্ট জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে এবং অবৈধ কাজে ব্যবহৃত স্পীডবোটটি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জব্দ করে রাখা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক জানিয়েছেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে অবৈধ মাছ শিকার বন্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts