Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ

 

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে বেগম খালেদা জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরাইলী হামলার তীব্র নিন্দা জানিয়ে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি জোর দাবি জানান।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শহীদ জিয়া’র সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনের দূতাবাসের জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয়েছিল। পরবর্তীকালে, বেগম খালেদা জিয়া’র সরকারের সময় সেই জমিতে অনুদানে ভবন নির্মাণ করা হয়। রাষ্ট্রদূত এটিকে ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts