স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান।
১৯ আগস্ট মঙ্গলবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এসময় আজম খান বলেন, “আমরা বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিয়ে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব এবং এর মাধ্যমে নির্যাতন থেকে মুক্তি পাব। আমরা আশা করি, বেগম খালেদা জিয়াকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাব।”
এই কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক মিলন, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খান, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অলিউল্লাহ পাটোয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমিন সুমন, সহ-সভাপতি মোঃ কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির সদস্য সাজ্জাদুল হক সোহাগ, মিলন হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।








