Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা

স্টাফ রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে দলের সকল নেতাকর্মী এবং এলাকাবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং সাধারণ সম্পাদক কামাল মিজি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার এবং দেশমাতৃকার অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজও বিএনপি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে।”

তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ৩১ দফা বাস্তবায়নের জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের পাশে থাকবে।

শুভেচ্ছা বার্তায় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts