Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মাছের ভেলায় আনন্দ-উচ্ছ্বাস: কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা

মাছের ভেলায় আনন্দ-উচ্ছ্বাস: কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা

মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:

“মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো—” এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ার ডাইনের নদীতে ঐতিহ্যবাহী কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা দেখতে গতকাল বুধবার সকালে নদী তীর ও সেতুতে ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক।আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দিরের উদ্যোগে এই ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলাগাছের ভেলা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় মোট ছয়টি দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাইচ দেখতে দূরদূরান্ত থেকে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ জড়ো হন। দর্শকেরা নৌকায় চড়ে, নদীর পাড়ে ও ব্রিজের ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা।

চূড়ান্ত পর্বের হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় চৌধুরিহিস্যা দলের ভেলা, তারা প্রথম স্থান লাভ করে। দ্বিতীয় হয় সুবোত হাওলাদারের ভেলা এবং তৃতীয় স্থান অর্জন করে শুশিল ঘরামীর ভেলা দল

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, প্রতি বছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ দিতেই তাঁরা কলাগাছের তৈরি ভেলা বাইচের আয়োজন করেন। এই প্রতিযোগিতায় আশপাশের গ্রামের প্রতিযোগীরা অংশ নেন। গ্রামীণ ঐতিহ্যের এমন ব্যতিক্রমী প্রতিযোগিতা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts