Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আইন ও আদালত
  • লোহাগড়ায় ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড

লোহাগড়ায় ঘুষ কেলেঙ্কারির অভিযোগে এএসআই ইলিয়াস ক্লোজড


নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া থানায় নাশকতার মামলার এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। এই মামলায় নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানসহ ২৯০ জন আওয়ামী লীগের নেতাকর্মী এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।

মামলার বাদী কাজী ইয়াজুর রহমান বাবু অভিযোগ করেছেন যে, গত ৫ জুলাই রাতে এএসআই ইলিয়াস হোসেন এজাহারভুক্ত আসামি জিল্লুর রহমানকে আটক করে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। এই ঘটনার পরদিন ৬ জুলাই বাবু তাঁর ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিলে তা দ্রুত ভাইরাল হয়। প্রশাসন দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts