Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আবহাওয়া
  • সাগরে নিম্নচাপ, ৭ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপ, ৭ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ডেক্স রিপোর্টঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশের সাতটি জেলার ওপর দিয়ে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকালে এক সতর্কবার্তায় জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এই পরিস্থিতি বিবেচনায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নিম্নচাপের কারণে সাগরও বেশ উত্তাল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts