Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনৈতিক
  • হাইমচরে ইসলামী আন্দোলনের সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

হাইমচরে ইসলামী আন্দোলনের সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা মার্কাকে বিজয় করার লক্ষ্যে চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচন পরিচালনার জন্য উপজেলা কমিটি গঠন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বাদ মাগরিব আলগী বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত সকলের পরামর্শক্রমে নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ডাঃ মাওলানা শফিউল্লাহ, এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দেলোয়ার মিজিগাজী জহিরুল ইসলামএছাড়া, সমন্বয়কারী হিসেবে ফখরুল ইসলাম শিমুল, যুগ্ম সমন্বয়কারী হিসেবে নুরুল ইসলামরুহুল আমিন, এবং সহ-সমন্বয়কারী হিসেবে রিপন মুন্সি দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বিভিন্ন পদে মোট ২০ জন সদস্য রয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল-এর সঞ্চালনায় এই কমিটি ঘোষণা করেন সভাপতি ডা. মাওলানা শফিউল্লাহ। এসময় উপজেলা ও ইউনিয়নের ইসলামী আন্দোলন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলা নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চাঁদপুর সদর হাইমচর ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হলেন শেখ মোঃ জয়নাল আবেদীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts