Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

হাইমচরে শিশুদের চিকিৎসা এখন আরও সহজ

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচরে এই প্রথম একটি নতুন হাসপাতাল ভবনের সামনে অত্যাধুনিক চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করেছে আস-সিফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে এখন থেকে নিয়মিত শিশু রোগীদের চিকিৎসা দেবেন দেশের স্বনামধন্য শিশু কনসালটেন্ট ও শিশু সার্জন ডা. মো. জামিউল বারী।

আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর, ২৫) থেকে তিনি তার চেম্বার শুরু করবেন এবং সপ্তাহের প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়মিত রোগী দেখবেন।

হাইমচরে এই প্রথম একজন শিশু কনসালটেন্ট ও সার্জন নিয়মিত রোগী দেখায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরে এসেছে। এতদিন শিশুদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর অথবা অন্য কোথাও যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ডা. মো. জামিউল বারী শিশুদের রোগ নির্ণয় ও সার্জারির ক্ষেত্রে অভিজ্ঞ।

তিনি শিশুদের সাধারণ স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় সার্জারি করে থাকেন। শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং জরুরি প্রয়োজনে তার কাছে চিকিৎসা সেবা নিতে আগ্রহীরা সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৩০৮৬৮০০৬২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts