Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ১২ হাজার টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টা, চাঁদপুরে ৮ জেলে আটক

১২ হাজার টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টা, চাঁদপুরে ৮ জেলে আটক

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মেঘনা নদী থেকে প্রায় ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি পাচারের চেষ্টার অভিযোগে একটি কার্গো জাহাজ থেকে আটজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার দায়ে জাহাজের মাস্টারসহ মোট আটজনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে চাঁদপুর সদর নৌ-পুলিশের উপপরিদর্শক বিলাল আজাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান মুন্না (২৭), মো. শফিকুল (২৮), মো. নুরুজ্জামান (৩২), মো. মানিক (৩৮), শরীফ মির্জা (৪০), মজিবুর রহমান সর্দার (৪০), বাচ্চু ব্যাপারী (৩৫) ও জাহাজের মাস্টার আইয়ুব মৃধা (৪৫)।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট এমভি সি ওয়েস্টিন-১ নামের একটি কার্গো জাহাজ চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি নিয়ে নারায়ণগঞ্জের আব্দুল মোমেন চিনিকলের উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু ৪ আগস্ট জাহাজটি গন্তব্যে না গিয়ে চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করে।

৫ আগস্ট রাতে জাহাজের মাস্টার আইয়ুব মৃধা এবং তার সহযোগীরা জাহাজের অন্য সদস্যদের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে ফেলে। এরপর তারা বিপুল পরিমাণ চিনি পাচারের চেষ্টা চালায়।

এই ঘটনার পর ৮ আগস্ট জাহাজের এক কর্মকর্তা সনু কুমার ত্রিপুরা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা বিলাল আজাদ জানান, প্রথমে জাহাজের মাস্টার আইয়ুব মৃধাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে গত শুক্রবার চাঁদপুর শহর, ফরিদগঞ্জ এবং দেশের অন্যান্য স্থান থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে গ্রেপ্তারকৃতদের চাঁদপুর স্পেশাল আদালতে হাজির করা হলে, তাদের মধ্যে চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিনজনসহ মোট সাতজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ বর্তমানে আটক করা চিনি তাদের হেফাজতে রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts