হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জানা যায়, গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে হাইমচর থানার এসআই (নিঃ) ফারুক উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর গন্ডামারা এলাকায় অভিযান চালিয়ে মোঃ জোটন (২৯) ও মোঃ ইউসুফ (২৮) নামের দুজনকে আটক করে।
আটককৃতদের মধ্যে মোঃ জোটন-এর কাছ থেকে ২৭ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা এবং মোঃ ইউসুফ-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তারা দুজনেই উত্তর গন্ডামারা এলাকার বাসিন্দা।
হাইমচর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আরো দেখুন: https://banglaralo24tv.com/
















