Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • উষ্ণতায় ভরা ফারিয়ার ‘সাহসী’ বার্তা, নজর কেড়েছে নেটিজেনদের

উষ্ণতায় ভরা ফারিয়ার ‘সাহসী’ বার্তা, নজর কেড়েছে নেটিজেনদের

বিনোদন ডেক্স:

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া যেন উষ্ণতার পারদ চড়িয়েছেন। সম্প্রতি তপ্ত রোদে সমুদ্র পাড়ে সাহসী রূপে ধরা দিয়েছেন তিনি, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর এই আকর্ষণীয় লুকের প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। তবে শুধু রূপে নয়, নিজের আবেদনময়ী ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া দিয়েছেন এক ভিন্ন ও স্পষ্ট বার্তা।

ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব। নিয়মিতই তিনি নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে ভক্তদের জন্য সমুদ্রপাড় থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি।খোলা চুল, হালকা সাজ ও সামান্য গয়নায় সাজানো ফারিয়ার এই লুক মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাঁকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফারিয়ার পোস্টের ক্যাপশনটি। নায়িকা লিখেছেন— “চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল করো প্রিয়”। এই ক্যাপশনের মাধ্যমে ফারিয়া যেন স্পষ্ট করে দিয়েছেন— যারা তাঁর এই ‘সাহসী’ অবতারে অস্বস্তি বোধ করছেন, তাদের জন্য তিনি স্ক্রল করে এগিয়ে যাওয়ার পরামর্শই দিয়েছেন।

নুসরাত ফারিয়ার ছবিগুলো প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুহূর্তের মধ্যে লাইক-কমেন্টে ভরে যায় ফারিয়ার পোস্ট।অনেকেই তাঁর ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন, কেউ আবার মন্তব্য করেছেন তাঁর সাহসী রূপ নিয়ে। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘কালো রঙটি সত্যিই চিত্তাকর্ষক। প্রতিটি ছবিতে তোমার আত্মবিশ্বাস আমার খুব ভালো লাগে, এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক!’ আরেকজনের মন্তব্য, ‘বাহ! তুমি অসাধারণ!’ ফারিয়া তাঁর এই পোস্টের মাধ্যমে বিনোদন জগতে যেন সাহসিকতা ও আত্মবিশ্বাসের এক নতুন বার্তা দিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

04 October 2025

উষ্ণতায় ভরা ফারিয়ার 'সাহসী' বার্তা, নজর কেড়েছে নেটিজেনদের

www.hostbuybd.com