Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • হাতে-গালে সংখ্যা লিখে নারী তারকারা শিল্পীরা কি বুঝাতে চাচ্ছেন?

হাতে-গালে সংখ্যা লিখে নারী তারকারা শিল্পীরা কি বুঝাতে চাচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই হাতে কিংবা গালে ‘সংখ্যা’ লিখে ছবি পোস্ট করছেন দেশের জনপ্রিয় তারকারা। বিশেষ করে নারী শিল্পীদের এমন ব্যতিক্রমী পোস্টে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগলেও এর পেছনের কারণ জানা গেছে। এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তারকারা একযোগে শুরু করা এক নতুন আন্দোলন। আন্দোলনের নাম দেওয়া হয়েছে—‘মাই নাম্বার, মাই স্টোরি’ (My Number, My Story)।

এই আন্দোলনের মাধ্যমে তারকারা প্রতিদিন সামাজিক মাধ্যমে কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হন, সেই সংখ্যাটিই প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে। এটি কেবল একটি সংখ্যা নয়, বরং অনলাইনে একজন নারী কী পরিমাণ মানসিক চাপ ও হেনস্থা সহ্য করেন, তার প্রতীকী প্রকাশ।

গত ২৫ নভেম্বর এই আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের গালে ‘৯’ লিখে তিনি জানান, তিনি প্রতিদিন অন্তত ৯টি হয়রানির মুখে পড়েন।

পোস্টে তিশা লেখেন, “সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো। মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছেন, কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি, তার সবই দেখতে পাচ্ছি।” তিনি ‘মাই নাম্বার, মাই স্টোরি’ হ্যাশট্যাগটি জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

তিশার আহ্বানে সাড়া দিয়ে চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের বহু তারকা এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তাদের প্রকাশিত দৈনিক হয়রানির সংখ্যাগুলি উদ্বেগজনক রুনা খান: ২৪, শবনম ফারিয়া: ১০০০, প্রার্থনা ফারদিন দীঘি: ৩, মৌসুমী হামিদ: ৭২, সাজিয়া সুলতানা পুতুল: ৯, আশনা হাবিব ভাবনা: ৯৯ প্লাস।

অভিনেত্রী রুনা খান গণমাধ্যমকে বলেন, “শুধু তারকা নয়, যেকোনো নারীই সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে, তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই।” তারকারা সামনে এসে এই সংখ্যা প্রকাশ করে মূলত সমাজের সব স্তরের নারীর উপর হওয়া সাইবার হয়রানির চিত্রটিই তুলে ধরছেন।

জানা গেছে, ডিজিটাল সহিংসতা ও নারী নির্যাতন বিরোধী টানা ১৬ দিন সামাজিক মাধ্যমে চলবে এই বিশেষ আন্দোলনটি। এই উদ্যোগের মাধ্যমে তারকা ও সচেতন মহল আশা করছে, অনলাইন হয়রানির বিষয়টি জনসমক্ষে আরও গুরুত্ব পাবে এবং ব্যবহারকারীরা ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারে উৎসাহিত হবেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts