চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর: দেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমটির কার্যালয়ে পত্রিকার সম্পাদক লোটন একরাম তার হাতে এ নিয়োগ পত্র তুলে দেন।
মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম) এর আগে জাতীয় দৈনিক খবর, সংবাদ খবরপত্র, দৈনিক আল মোজাদ্দেদ, দেশের অন্যতম সাপ্তাহিক আমোদ পত্রিকাসহ আরো কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।
এছাড়াও তিনি স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদ ও দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান আলোকচিত্রি ও অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাসমোহনাডটকম’ ও জিনিউজবিডিতে কাজ করছেন।
দেশের শীর্ষস্থানীয় এই দৈনিকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সহকর্মী, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামান করেন।














