Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ১৬১১১ নম্বরে ফোন, লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬১১১ নম্বরে ফোন, লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬১১১ নম্বরে ফোন, লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের লালপুর সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে সংস্থাটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ৩ নভেম্বর ঢাকা থেকে চিকিৎসা শেষে বরিশালের উদ্দেশে যাত্রীবাহী ‘এমভি এম খান-৭’ লঞ্চে রওনা হন ওই ব্যক্তি। রাত ২টার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ পরিস্থিতিতে লঞ্চটির সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত লঞ্চটিতে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কোস্ট গার্ডের বোটে করে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 November 2026

১৬১১১ নম্বরে ফোন, লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

www.hostbuybd.com