Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

হাইমচরে গাঁজা সহ এক যুবক গ্রেফতার

হাইমচর প্রতিনিধিঃ

চাঁদপুরের হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ নবীর হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

গত শনিবার রাতে গ্রেফতারকৃত নবীর হোসেন হাইমচর থানাধীন চরভাঙ্গা (বরকন্দাজ বাড়ী),

৯নং ওয়ার্ডের মো: আনোয়ার হোসেনের ছেলে।

হাইমচর থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় থানার এসআই (নিঃ) মোঃ শহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চরভাঙ্গা ০৯নং ওয়ার্ডস্থ মাতব্বর ব্রিক ফিল্ডের পূর্ব পাশে জনৈক মৃত শহিদ মিজির নতুন বাড়ীর পুকুর পাড়ের উত্তর-পূর্ব কোণে অভিযান চালান। এ সময় নবীর হোসেনের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকসহ আসামীর বিরুদ্ধে হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

হাইমচর থানা পুলিশ অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামীকে রবিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts