স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক (চাঁদপুর) আল-আমিন ভূঁইয়া ও বাংলাটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল। শুক্রবার (২৬ ডিসেম্বর) ক্লাবের নির্ধারিত নিয়ম অনুসরণ করে তারা সদস্যপদ লাভ করেন।
নিজস্ব প্রতিবেদক:
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় নবীন এই দুই সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে তাদের বরণ করে নেন প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ।
এ সময় প্রেসক্লাবের ২০২৬ সালের নবগঠিত কমিটির সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন সদস্যদের পরিচিতি
- আল-আমিন ভূঁইয়া: তিনি বর্তমানে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, জাতীয় বাংলা ও ইংরেজি দৈনিকে সুনামের সাথে কাজ করছেন। এর আগে তিনি রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
- আতিকুর রহমান রুবেল: অল্প সময়েই নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে চাঁদপুরের সাংবাদিকতা অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’ এবং স্থানীয় ‘দৈনিক চাঁদপুর শপথ’ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সদস্যপদ প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় আল-আমিন ভূঁইয়া ও আতিকুর রহমান রুবেল চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আরো পড়ুন: www.haimcharprotidin.com










