Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: ভিপি সাদিক কায়েম

লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: ভিপি সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার:

লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি সতর্ক করে বলেন, নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না, এটা হবে জনগণের বাংলাদেশ। 

সমাবেশে বক্তৃতায় ভিপি সাদিক কায়েম আরও বলেন, জনগণের বাংলাদেশে বস্তা-পঁচা রাজনীতির আর ফেরত আসার সুযোগ নেই। কেউ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলে হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি হবে।

তিনি আরও দাবি করেন, দেশের রাজনৈতিক পরিবর্তন জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতেই হওয়া উচিত, বিদেশনির্ভর সিদ্ধান্তে নয়।

সবশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মুনাজাত করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। এছাড়া স্থানীয় ছাত্র ও যুব নেতারাও বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts