স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘোষণার মাধ্যমে জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে এ পর্যন্ত ২৭৩টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করলো দলটি। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
দ্বিতীয় দফায় যেসব আসনে প্রার্থীরা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের একটি তালিকা নিচে দেওয়া হলো:
| বিভাগ | আসন | প্রার্থীর নাম |
| রংপুর | ঠাকুরগাঁও-২ | আব্দুস সালাম |
| দিনাজপুর-৫ | একেএম কামরুজ্জামান | |
| রাজশাহী | নওগাঁ-৫ | জাহিদুল ইসলাম ধলু |
| নাটোর-৩ | মো. আনোয়ারুল ইসলাম | |
| সিরাজগঞ্জ-১ | সেলিম রেজা | |
| খুলনা | যশোর-৫ | এম ইকবাল হোসেন |
| নড়াইল-২ | মো. মনিরুল ইসলাম | |
| খুলনা-১ | আমির এজাজ খান | |
| বরিশাল | পটুয়াখালী-২ | মো. শহিদুল আলম তালুকদার |
| বরিশাল-৩ | জয়নাল আবেদিন | |
| ঢাকা | টাঙ্গাইল-৫ | সুলতান সালাহউদ্দিন টুকু |
| মানিকগঞ্জ-১ | এস এ জিন্নাহ কবির | |
| মুন্সিগঞ্জ-৩ | মো. কামরুজ্জামান | |
| ঢাকা-৭ | হামিদুর রহমান | |
| ঢাকা-৯ | হাবিবুর রশিদ | |
| ঢাকা-১০ | শেখ রবিউল আলম | |
| ঢাকা-১৮ | এস এম জাহাঙ্গীর হোসেন | |
| গাজীপুর-১ | মো. মজিবুর রহমান | |
| রাজবাড়ী-২ | মো. হারুন অর রশীদ | |
| ফরিদপুর-১ | খন্দকার নাসির উল ইসলাম | |
| মাদারীপুর-১ | নাদিয়া আক্তার | |
| মাদারীপুর-২ | জাহান্দার আলী খান | |
| ময়মনসিংহ | ময়মনসিংহ-৪ | মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ |
| কিশোরগঞ্জ-১ | মো. মাজহারুল ইসলাম | |
| কিশোরগঞ্জ-৫ | শেখ মজিবর রহমান | |
| সিলেট | সুনামগঞ্জ-২ | নাসির হোসেন চোধুরী |
| সুনামগঞ্জ-৪ | নুরুল ইসলাম | |
| সিলেট-৪ | আরিফুল হক চৌধুরী | |
| হবিগঞ্জ-১ | রেজা কিবরিয়া | |
| চট্টগ্রাম | কুমিল্লা-২ | মো. সেলিম ভূঁইয়া |
| চট্টগ্রাম-৩ | মোস্তফা কামাল পাশা | |
| চট্টগ্রাম-৬ | গিয়াস উদ্দিন কাদের চৌধুরী | |
| ঢাকা-৯ | মোহাম্মদ আবু সুফিয়ান | |
| চট্টগ্রাম-১৫ | নাজমুল মোস্তফা আমিন | |
| কক্সবাজার-২ | আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ |
বিশেষ দ্রষ্টব্য: এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বিএনপি এখন পর্যন্ত মোট ২৭৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি আসনগুলোতেও দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















