Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

হাইমচরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করার লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা হাইমচরের জনজীবনে নদীভাঙন, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও খরার মতো জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের গভীর প্রভাব তুলে ধরেন, যার ফলস্বরূপ পানিবাহিত ও মশাবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয়, মাঠপর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কে. এম. আব্দুল্লাহ আল মামুন সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই স্বাস্থ্যখাতে চ্যালেঞ্জ তৈরি করছে। ব্র্যাকের মতো উন্নয়ন সংস্থার সহযোগিতা স্থানীয় পর্যায়ে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।”

সভার প্রধান প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার মিজানুর রহমান। তিনি প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, ব্র্যাক হাইমচর উপজেলায় উঠান বৈঠক, মাইকিং, ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ও কমিউনিটি হেলথ ওয়ার্কারদের (CHW) খানা ভিজিট কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন রায়হান, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ (MODC) ডা. জোবায়ের হোসেন, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ব্র্যাকের প্রতিনিধিগণ মো. সেলিম মোল্লা, রিজিওনাল ম্যানেজার, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি (চাঁদপুর জেলা), মিজানুর রহমান, অফিসার, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, এবং আবদুল বাতেন, প্রোগ্রাম অফিসার, টিবি কন্ট্রোল প্রোগ্রাম। সভাটি পরিচালনা করেন আবদুল বাতেন।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটির লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি, এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

সভা শেষে উপস্থিত সবাই জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া প্রভৃতি রোগ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts