Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মির্জাপুরে ছাড়পত্র না থাকায় ইটভাটা ধ্বংস: ৬ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে ছাড়পত্র না থাকায় ইটভাটা ধ্বংস: ৬ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা সম্পূর্ণ ধ্বংস ও ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার (৬জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নের পৃথক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সাইজুদ্দিন এন্ড খান ব্রিকসের কিলন ও কাচা ইট ধ্বংস করা হয়। একই সাথে বৈধ কাগজপত্র না থাকায় ৫ লাখ টাকা জরিমানা এবং ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়। অপরদিকে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ঘুগী এলাকায় মেসার্স এস.এম.বি ব্রিকস মালিককে কৃষি জমির মাটি ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. নওশাদ আলম এ অর্থদÐের আদেশ দেন। এসময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts