বিশেষ প্রতিনিধি
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই রদবদলে উপসচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
নির্বাচনের আগে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই বড় পরিবর্তন আনা হলো। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো— নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, এবং ভোলা।
বদলি ও পদায়নপ্রাপ্তরা
প্রজ্ঞাপন অনুযায়ী, কয়েকটি জেলার ডিসিদের নতুন জেলায় বদলি করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
➡️ বদলিকৃত ডিসিগণ:
| বর্তমান জেলা | ডিসির নাম | নতুন জেলা |
| বাগেরহাট | আহমেদ কামরুল হাসান | নোয়াখালী |
| কুষ্টিয়া | আবু হাসনাত মোহাম্মদ আরেফীন | হবিগঞ্জ |
| ভোলা | মো. আজাদ জাহান | গাজীপুর |
| বরগুনা | মোহাম্মদ শফিউল আলম | ঢাকা |
| সিরাজগঞ্জ | মুহাম্মদ নজরুল ইসলাম | গাইবান্ধা |
| খুলনা | মো. তৌফিকুর রহমান | বগুড়া |
➡️ নতুন পদায়নকৃত কর্মকর্তাগণ:
| কর্মকর্তার বর্তমান পদ ও স্থান | ডিসির নাম | নতুন জেলা |
| সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা | সন্দ্বীপ কুমার সিংহ | বরগুনা |
| বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব | মো. আমিনুল ইসলাম | সিরাজগঞ্জ |
| বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব | মো. আব্দুল্লাহ আল মাহমুদ | মাগুরা |
| স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব | আবু সাঈদ | পিরোজপুর |
| ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা | মিজ আফরোজা আখতার | সাতক্ষীরা |
| স্থানীয় সরকার, ফেনীর উপপরিচালক | গোলাম মো. বাতেন | বাগেরহাট |
| প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব | স. ম. জামশেদ খোন্দকার | খুলনা |
| রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক | মো. ইকবাল হোসেন | কুষ্টিয়া |
| মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব | ডা. শামীম রহমান | ভোলা |
এই ব্যাপক রদবদলের ফলে জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসনের গতিশীলতা বাড়বে এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নতুন ডিসিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/










