Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালপাট এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।”

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। টিম কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।”

জানা গেছে, কালপাট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts