Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে ৫ থানায় জেলা পুলিশের মোটরসাইকেল বিতরণ

চাঁদপুরে ৫ থানায় জেলা পুলিশের মোটরসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ৫টি থানায় নতুন মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার চাঁদপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তাদের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল হাসান

যেসব থানায় মোটরসাইকেল প্রদান করা হয়েছে সেগুলো হলো— হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানা

মোটরসাইকেল হস্তান্তরকালে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, “জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাই আমাদের মূল লক্ষ্য। এই নতুন যানবাহনগুলো যুক্ত হওয়ার ফলে থানাগুলোর টহল কার্যক্রম আরও জোরদার হবে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে অপরাধ দমন এবং জরুরি প্রয়োজনে পুলিশ সদস্যরা আগের চেয়ে দ্রুত সাড়া দিতে পারবেন।”

মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল)মোঃ জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সংযোজন পুলিশের মনোবল বৃদ্ধির পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts