Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মদনে ইয়াবা ও নগদ র্অথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মদনে ইয়াবা ও নগদ র্অথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

নেত্রকোনার মদনে ইয়াবা ও নদগ টাকাসহ ফারুক (৪০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাইটাইল ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫১ হাজার ১০০ টাকা টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতকে আজ রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ফারুক আহমেদ কাইটাইল ইউনিয়নের বাঁশরী দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রাতে ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মদন থানার ওসি হাসনাত জামান বলেন, মাদক ও নগদ টাকাসহ ফারুক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রজু হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts