আবহাওয়া ডেক্স:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কা উপকূল এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ডিটওয়াহ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
আজ (শুক্রবার) দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল। চট্টগ্রাম সমুদ্রবন্দর: ১৯৪০ কি.মি. দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর: ১৮৮৫ কি.মি. দক্ষিণ পশ্চিমে। মোংলা সমুদ্রবন্দর: ১৮২০ কি.মি. দক্ষিণ পশ্চিমে।পায়রা সমুদ্রবন্দর: ১৮২০ কি.মি. দক্ষিণপশ্চিমে। বাতাসের গতি: ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি.মি., যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড়টির সম্ভাব্য অগ্রসরের দিকে লক্ষ্য রেখে দেশের সকল সমুদ্রবন্দরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সংশ্লিষ্ট সকলকে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/











