মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মকবুল হোসেনের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা আয়োজিত হয়।
মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কাঁঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়নে এবং সরকারের নীতিমালা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, সহ-সভাপতি ফায়সালা আহমেদ মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল আমিন ছবির, সদস্য সিরাজুল ইসলাম রনি, সাংবাদিকবৃন্দ আব্দুল হালিম, ফারুক হোসেন খান, খান মোঃ জুশফিকুর রহমান, মোঃ রাসেল সিকদার, এইচ এম বাদল হাওলাদার, মোঃ আবুল কালাম, এম এ আজিজ, হারুন সিকদারসহ অনেকে।
সাংবাদিকরা ইউএনও-কে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অবহিত করেন এবং আগামী দিনে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















