Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • নওগাঁর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নওগাঁর নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আল আমিন, নওগাঁ প্রতিনিধি:

ওগাঁ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন নওগাঁর সম্মানিত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁর বক্তব্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ যেকোনো কর্মকাণ্ডের পূর্বশর্ত হিসেবে সুষ্ঠু আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রচেষ্টায় তিনি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন—সরকারি কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, রাজনৈতিক দলসমূহ, সাংবাদিক ও মিডিয়া কর্মীবৃন্দ, এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহসহ সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ নওগাঁ নিশ্চিত করতে।

পুলিশ সুপার বলেন, তাঁর দায়িত্ব পালনে নওগাঁর গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য। তিনি জেলার জনগণের হয়ে কাজ করতে চান এবং এই প্রসঙ্গে কঠোর বার্তা দিয়ে বলেন, “মাদক ও চাঁদাবাজির সাথে কোনো আপোষ নয়।”

তিনি প্রতিশ্রুতি দেন যে, নওগাঁ জেলা পুলিশ তাঁর নেতৃত্বে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধানে সর্বোচ্চ তৎপর থাকবে এবং তিনি তাঁর দায়িত্ব শতভাগ পালনের জন্য সচেষ্ট হবেন।

নওগাঁবাসীর নিরাপত্তা জনিত যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারকে অবহিত করার জন্য তিনি বিশেষভাবে আহ্বান জানান। প্রয়োজনে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts