Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার সকাল ৯টার দিকে মনোহরপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনার পর সীমান্ত এবং সংশ্লিষ্ট এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দুষ্কৃতিকারীরা সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে।

এই তথ্যের ভিত্তিতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কর্তব্যরত টহল দল সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে আমেরিকান প্রস্তুতকৃত ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts