Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর-৩ আসনে মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মিলাদ ও দোয়া

চাঁদপুর-৩ আসনে মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার


কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে জয়লাভ করায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মিলাদ ও দোয়া করা হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) বাদ জুম্মা শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় দেশ ও জাতির কল্যাণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং শেখ ফরিদ আহমেদ মানিকের আগামীদিনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন খান, ১২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ওফিল মিজি, ১২ নং ওয়ার্ড স্বচ্ছাসেবকদলের সদস্যসচিব মোঃ মাসুম ভূঁইয়া, পৌর যুবদল নেতা মুরাদ ও সোহাগ, স্বেচ্ছাসেবকদলের হাবিব, জেলা ছাত্রদলের সাবেক নেতা আরাফাত খান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও মুসল্লী উপস্থিত ছিলেন।

ক্যাপশান।। চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts