স্টাফ রিপোর্টার:
চাঁদপুর কর্তৃক আয়োজিত যুব সংগঠনদের যুব কল্যাণের জন্য বুধবার (২৯ অক্টোবর) চাঁদপুর জেলা যুব ভবন সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাঁদপুর জেলার ৮টি উপজেলার ১৯টি সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ভবনের ডিভিসি মোঃ কফিল উদ্দিন এবং সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম মিয়া। এছাড়া ৮ উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জেলার যুব সংগঠন প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন যুব সমাজকে সচেতনতা সৃষ্টিতে আরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “যুব সংগঠনগুলো জেলার যুব সমাজকে সচেতনতায় আরো এগিয়ে আসতে হবে। আরো বেশি বেশি সংগঠন করতে উদ্বুদ্ধ করতে হবে, তাতে সমাজের অন্যায়মূলক কাজ কিছুটা হলেও লাঘব হবে।”
তিনি আরও বলেন, যুব সংগঠনের মাধ্যমে প্রতিটি উপজেলায় আরও সংগঠন তৈরী করতে হবে। যুবকদের কর্মমুখী করে আত্মনির্ভরশীলতায় তৈরী করে তুলতে হবে এবং যুবকরা যেন চাকুরির পিছনে না দৌড়িয়ে নিজেরাই উদ্যোক্তা হয়। জেলা প্রশাসক বলেন, সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজকে পরিচ্ছন্নতায় ফিরিয়ে আনতে হবে। যুবকরা যেন সমাজের অপরাধ মূলক কর্মকান্ডে না জড়িয়ে মাদক, বাল্য বিবাহসহ সমাজে সচেতনামূলক কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে সমাজের উন্নয়নে এগিয়ে আসে।
অনুষ্ঠানে সংগঠন থেকে বক্তব্য রাখেন সোনালী সুদিন সংগঠনের চেয়ারম্যান এমএ হানিফ এবং ফরিদগঞ্জ অনন্যা যুবকল্যাণ সংঘের সভাপতি রাবেয়া বেগম। উপজেলা যুব উন্নয়ন অফিসারের পক্ষে বক্তব্য রাখেন জনাব মোঃ ফেরদৌস আহমেদ প্রমুখ।
আরো দেখুন: https://banglaralo24tv.com/
















