Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে পশুখাদ্যে বিষাক্ত বীজ ভুট্টা: ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে পশুখাদ্যে বিষাক্ত বীজ ভুট্টা: ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের পুরাণ বাজারে বিষাক্ত প্রলেপযুক্ত ‘বীজ ভুট্টা’ দিয়ে গবাদি পশুর খাদ্য তৈরির দায়ে হাছিনা ফ্লাওয়ার মিলসকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে রয়েজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বীজ ভুট্টায় ক্ষতিকর ছত্রাকনাশক ও রঙের প্রলেপ থাকে, যা পশুখাদ্য হিসেবে ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

অভিযানকালে জব্দকৃত ভেজাল ভুট্টার গুঁড়া ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য বিভাগ, কৃষি বিভাগ ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts