Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের, সম্পাদক তালহা

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের, সম্পাদক তালহা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬-২৭ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি স্টার নিউজ টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ ও সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ফেব্রুয়ারি) শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত ফোরামের নিজস্ব কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এ সময় পূর্বের কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে গত ১০ জানুয়ারি চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি কাদের পলাশ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মুনাওয়ার কানন (মাই টিভি), সহ-সভাপতি ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক খোকন কর্মকার (নিউজ-২৪), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আতিক (ডিবিসি নিউজ)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন-শরীফ চৌধুরী (আরটিভি), রহিম বাদশা (বাংলাভিশন), আল ইমরান শোভন (চ্যানেল ২৪), রিয়াদ ফেরদৌস (জিটিভি) সোহেল রুশদী (বিজয় টিভি), ফারুক আহম্মদ (সময় টিভি) ও ইব্রাহীম রনি (যমুনা টিভি)।

এদিকে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা চাঁদপুরের জনদুর্ভোগ, উন্নয়ন চিত্র ও বিভিন্ন অসঙ্গতি মানুষের সামনে তুলে ধরতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সকল রাজনৈতিক দলের নেতা, উপজেলা প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা, সুশীল সমাজের নেতা সহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts