ঝালকাঠিতে বন্ধ ব্রিজের কাজ শেষের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এই বন্ধ কাজ দ্রুত শেষ করার দাবিতে আজ, ১০ নভেম্বর সোমবার, সকালে এলাকাবাসী ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মানববন্ধন, র্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন-এর উদ্যোগে সকাল ১১টায় এই কর্মসূচি শুরু হয়। ব্রিজ সংলগ্ন সড়কের দু’পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

বক্তারা জানান, ধোপার নদীর ওপর এই ব্রিজের নির্মাণ কাজ ২০২১-২০২২ অর্থবছরে শুরু হয়েছিল এবং ২০২৩ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আজও ব্রিজের মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে যাওয়ায় নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।
বর্তমানে বিকল্প হিসেবে ব্যবহৃত কাঠের তৈরি লক্করঝালকাঠির কাঁঠালিয়ায় দুর্ভোগ: বন্ধ ব্রিজের কাজ শেষের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন, র্যালি ও সড়ক অবরোধ করেন।
মানববন্ধন থেকে বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানান। মানববন্ধনে যারা বক্তব্য রাখেন ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মোঃ মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা অবিলম্বে ব্রিজটির নির্মাণ কাজ পুনরায় শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
















