Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews

তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন

স্টাফ রির্পোটার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি সপরিবার যুক্তরাজ্যে যান এবং তারপর থেকে সেখানেই অবস্থান করছেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর তারেক রহমানের বিভিন্ন মামলার সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পান। এর পরই তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়। যদিও বিএনপি নেতারা কয়েক মাস ধরে ‘শিগগিরই’ ফেরার কথা বললেও সুনির্দিষ্ট দিন-তারিখ জানাননি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে ওঠার সময় তারেক রহমানের দ্রুত দেশে ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তারেক রহমান লিখেছিলেন:

“এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাক্সক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।”

ওই পোস্টে তিনি আরও আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি অনুকূল হলেই তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হয়েছে যে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।” এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) দুপুরে বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা পর লন্ডন থেকে ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় তিনি বক্তব্য দেন।

  • ষড়যন্ত্রের অংশ: তারেক রহমান মন্তব্য করেন, বিগত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী প্রকাশ্যে হুমকি দিয়েছে যে, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন তারা হতে দেবে না। তিনি বলেন, একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয়। ওসমান হাদির ওপর হামলাকে তিনি চলমান ষড়যন্ত্রের অংশ দাবি করে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।
  • ঐক্যের আহ্বান: তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছোট দল, বড় দল না দেখে সবাইকে এখন আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে।
  • নেতা-কর্মীদের প্রতি নির্দেশ: তারেক রহমান নেতা-কর্মীদের প্রতি বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানান এবং কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, ওসমান হাদির ওপর হামলার তদন্তে বিএনপি প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সহযোগিতার নির্দেশও দেন।
  • ছাত্রদলের প্রতি বার্তা: ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বোচ্চ সচেতনতা ও প্রস্তুতি দেখাতে হবে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts