Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • বরিশালে তারেক রহমানের আগমন জনসমাবেশে রেকর্ড গড়বে

বরিশালে তারেক রহমানের আগমন জনসমাবেশে রেকর্ড গড়বে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠিত মহা সমাবেশের জনসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে জানিয়েছে বরিশাল বিভাগের বিএনপি নেতারা।

২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ সফলভাবে সম্পন্নের লক্ষে রোববার (১৮ জানুয়ারি) বিকালে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানান তারা। বিএনপির সংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাভায় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

বিএনপি’র বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা দেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান, ভোলা ৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ। ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের জনগণ ভোট দেওয়া ভুলে গিয়েছিল। গত ১৬ বছরে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশবাসী নেতৃত্বে মাফিয়া হাসিনার পতন হয়েছে। গণতন্ত্রহীন বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হয়েছে। আশা করি সবাই ধানের শীষে ভোট দিবেন, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হবে।

তিনি আরো বলেন, বরিশাল বিএনপির ঘাটি। এখানে প্রতিটা জেলার জনপ্রতিনিধিরা প্রতিযোগিমূলকভাবে জনগণ নিয়ে বের্লসপার্ক মাঠে উপস্থিত হবেন। আশা করছি অতিতের সকল রেকর্ড ভেঙে একটা বিশাল জনসমুদ্র পরিণত হবে। বরিশাল সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান সরোয়ার বলেন আমরা বরিশালের সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিত করার প্রস্তুতি নিচ্ছি। তবে অতীতের সকল রেকর্ড ভেঙে বরিশাল বেস্ট পার্ক সহ নগরীর সকল অলিগলি জনসমুদ্রে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন দলের নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর বরিশালে আসছেন। বিএনপি’র চেয়ারম্যানের আসার খবর শুনেই নেতা কর্মিরা উজ্জীবিত হয়ে উঠেছে। তাকে কাছ থেকে এক নজর দেখার জন্য লাখো নেতাকর্মী জড়ো হবে বরিশালের বেলস পার্ক ময়দানে। আমরা আশাবাদী বরিশালের এ সমাবেশ অতীতের সকল রেকর্ড ভেঙে যাবে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts