Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • দরজা ভেঙে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে ঘরে ডাকাতি

দরজা ভেঙে শিক্ষক দম্পতির হাত পা বেঁধে ঘরে ডাকাতি

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:


চাঁদপুরের হাইমচর উপজেলার ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর ডাকাতির এই ঘটনাটি ঘটে।


রবিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।


ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা শিক্ষক দম্পতি ও পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল খুঁজে খুঁজে লুট করে। এতে শিক্ষক দম্পতি রতন সরকার (৪৭) মিঠু মহাজন (৩৮) স্বপন সরকার ৩১ আহত হন। চিৎকার শুনে ডাকাতি বাধা দিতে গেলে প্রতিবেশী দিপু হাওলাদার (৩২) নামের এক ব্যক্তি ডাকাতদের হামলায় আহত হন। পরে সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নেন।


ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটলো, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এবং গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং ডাকাতচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো: খায়রুল কবীর। এবং চাঁদপুর ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেন।


হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে।”
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts